গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও রোহিঙ্গা নিয়ে মতবিনিময় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও রোহিঙ্গা নিয়ে মতবিনিময়


শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার গাম্বিয়ার ন‍্যাশনাল পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি’র সাথে বর্তমানে গাম্বিয়া সফররত লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিন বারের সাবেক ডেপুটি স্পীকার ও ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব‍্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ব‍্যারিস্টার নাজির আহমদ আজ সকালে নির্ধারিত সময়ে পার্লামেন্টে পৌঁছলে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি তাকে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে ভারপ্রাপ্ত স্পিকার গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের বহুমুখী চ‍্যারিটি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ব‍্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়াসহ অন্যান্য আফ্রিকার অন্যান্য দেশগুলোতে ইক্বরা ইন্টারন্যাশনালের চ‍্যারিটি কার্যক্রম প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।

ব‍্যারিস্টার নাজির আহমদ আরো বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমার সরকার কর্তৃক চালানো ইতিহাসের নির্মম গণহত্যা নিয়ে বিশ্ব যখন নীরব তখন গাম্বিয়া সরকার মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক ও সাহসী ভূমিকা রেখেছে। এজন্য ব‍্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়ার জনগণ ও গাম্বিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পরে ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়ার টীম প্রধান ও পার্লামেন্টের সদস্য মদৌ লামি বি. বাহ এমপি ব‍্যারিস্টার নাজির আহমদকে পূরো পার্লামেন্টে ঘুরে ঘুরে দেখান। এরপরে ভারপ্রাপ্ত স্পিকারের আমন্ত্রণে ব‍্যারিস্টার নাজির আহমদ পার্লামেন্টের অধিবেশন পর্যবেক্ষণ করেন। ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি অধিবেশনের শুরুতে ঘোষণা করেন “We have an important guest from London Barrister Nazir Ahmed with us who will be observing our session today” অর্থাৎ “লন্ডন থেকে আগত ব্যারিস্টার নাজির আহমেদ আমাদের মাঝে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত আছেন; তিনি আমাদের আজকের এই অধিবেশন পর্যবেক্ষণ করবেন”।উল্লেখ্য,গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা এমপি রাষ্ট্রীয় কাজে সাউথ আফ্রিকা সফরে থাকায় ডেপুটি স্পিকার সিডি এস.কে. এনজি ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Top