এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি - Alokitobarta
আজ : সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি

এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি


বিশেষ প্রতিনিধি:জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯১ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি/পদায়ন করেছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন।প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ইকোনমিক জোন কমিশনারেট, বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) এবং কাস্টমস হাউসে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর ও কক্সবাজারসহ বিভিন্ন কমিশনারেট।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ সেপ্টেম্বর তারিখ বিকেলে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Top