সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের - Alokitobarta
আজ : সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের ... অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের ইইউর ১৫ দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের দেশে ভীতির রাজত্ব দেখতে পাচ্ছি প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেয়া হচ্ছে অন্ধকূপে আটকে রাখার আয়নাঘর

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের


নিজস্ব প্রতিবেদক:চলতি আগস্ট মাসের শুরু থেকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যেকোনো তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় কোনো কারণে পুলিশের যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে।একইসঙ্গে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাসহ সারা দেশে পুলিশের ব্যবহৃত জিপ,পিকআপ,বাসসহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে

এছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করতে হবে।এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের নিরাপত্তা নির্দেশনা দিয়ে থাকে।আগস্ট মাস শুরু হওয়ায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যেকোনো তৎপরতার বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

Top