লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল


স্টাফ রিপোর্টার :রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এ লাইসেন্স বাতিল করা হয়।সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে।

তবে লাইসেন্স ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে তিনটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এগুলো হলো-

১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে;

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং

৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

লাইসেন্স ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ফ্যাক্ট: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেলো।তিনি এ ব্যাপারে আইনি বিষয়ে হাসপাতালের প্রতিনিধি ছিলেন।

Top