২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ!

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই


নুর নবী জনী : বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে আগ্রহীদের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক নিবন্ধনের জন্য হজে গমনেচ্ছুদের সাড়ে তিন লক্ষ টাকা জমা দিতে হবে। তবে এই প্রক্রিয়ার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের অবশিষ্ট অর্থ চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই নিবন্ধনের সুযোগ থাকছে। সরকারিভাবে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয় থেকে নিবন্ধনের সহায়তা পাওয়া যাবে।

হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা আবশ্যক। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীরাও হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।

Top