টি-টোয়েন্টি সিরিজ জিতে ঘরে ফিরছে বাংলাদেশ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশকে ট্যাংক-মিসাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার আহ্বান ফয়জুল করিমের দালালকে টাকা দিলে সব কাজ নিমিষেই হয়ে যায় জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতির দেওয়ার দাবি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ন... বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নড়াইলে যুবককে ছুরিকাঘাতে হত্যা জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে জুলাই গণঅভ্যুত্থান এনবিআর আইনবিষয়ক অদক্ষতায় রাজস্ব হারাচ্ছে

টি-টোয়েন্টি সিরিজ জিতে ঘরে ফিরছে বাংলাদেশ


বিশেষ প্রতিনিধি:টেস্টের পর ওয়ানডে সিরিজে হার,জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো যাচ্ছিলো না বাংলাদেশের।তবে হতাশা কাটিয়ে অবশেষে শেষ হাসিটা হাসল টাইগাররা।টি-টোয়েন্টি সিরিজ জিতে ঘরে ফিরছে তারা।প্রথম টি-টোয়েন্টি হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ।মনে হচ্ছিল,আবারো খারাপ কিছু হতে যাচ্ছে। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এবার শেষ ম্যাচটাও জিতে নিলো।বুলাওয়েতে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ। জয়ের নায়ক তানজিদ তামিম।

রান তাড়ায় বরাবরই সিদ্ধহস্ত তানজিদ তামিম।সেই কাজটা আরো একবার করলেন দক্ষ হাতে।একটি বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি।৩ ম্যাচে ১৪০ রান নিয়ে সিরিজ সেরাও হয়েছেন তামিম।এদিন অবশ্য উদ্বোধনী জুটি ভেঙে যায় প্রথম ওভারেই,৪ রান করে ফেরেন সাইফ হাসান। এরপর পারভেজ ইমনকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন তামিম। জুটিতে দু’জনে যোগ করেন ৪৭ বলে ৫৫ রান।

একটি বাউন্ডারি ও দু’টি ছক্কায় ২২ বলে ২৪ রান করেন পারভেজ ইমন। তামিমকে এরপর সঙ্গ দেন তাওহীদ হৃদয়। জমে উঠে এই জুটিও। ৪৪ বলে ৬৩ রান করেন দু’জনে। হৃদয় আউট হন ১৬ ওভারে দলকে ১২২ রানে রেখে।শেষ ৩ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল দলের। তবে ২ ওভারে ইয়াসির আলীর (১০) উইকেট হারিয়ে তুলে ৯ রান। শেষ ওভারে করতে হতো ৫ রান। প্রথম বলে তামিম ১ রান নেন। এরপর জোড়া উইকেট হারিয়ে বসে দল।

মোসাদ্দেক হোসেন ও সাইফুদ্দিনকে পরপর দুই বলে ফেরান ব্রাড ইভান্স। তবে রোমাঞ্চ আর বাড়তে দেননি শেখ মেহেদী। বাউন্ডারি হাঁকিয়ে ২ বল বাকি থাকতে জিতিয়ে আনেন দলকে।নিশ্চিত করেন সিরিজ।এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রানে থামে জিম্বাবুয়ে। ডিওন মায়ার্স খেলেন ৫৩ বলে ৭৪ রানের ইনিংস। শেষ ৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট হারায় তারা।ব্যাট করতে নেমে মারুমানিকে (৪) দ্বিতীয় ওভারে হারালেও ব্রায়ান বেনেট ও মায়ার্স মিলে ভালো ভিত এনে দেন। দু’জনে গড়েন ৫৫ বলে ৭১ রানের জুটি। বেনেট ৩৮ বলে ৪৭ করে সাইফুদ্দিনের শিকার হন।এরপর একাই দলকে টানেন মায়ার্স। ৩৮ বলে ফিফটি করে এগিয়ে যান সামনের দিকে। তবে তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্রাড ইভান্স ১ রান নিয়ে ফেরেন।বল হাতে সাইফুদ্দিন ২, শেখ মেহেদী, সাকলায়েন ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৬ রান দেন তাসকিন। তাতেই সিরিজ জয়ের জন্য সহজ লক্ষ্য পায় বাংলাদেশ।

Top