সংসদে দাঁড়িয়ে প্রতারণা করেছে বিএনপি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সংসদে দাঁড়িয়ে প্রতারণা করেছে বিএনপি


মোহাম্মাদ মুরাদ হোসেন:সংসদে যা বলা হয় তার রেকর্ড থাকে। সংসদে দাঁড়িয়ে তারা প্রমাণ করলেন তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছেন।বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মালটিপারপাস হলে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন,জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।১১ দলীয় ঐক্য’এ সেমিনারটির আয়োজন করে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিল উল্লেখ করে বিএনপিই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে।লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. অলি আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ১১ দলের শীর্ষ নেতারা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জামায়াত আমির বলেন,৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না।আমরা আত্মবিশ্বাসী এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভেতরে-বাইরে আওয়াজ তুলব।রাজপথে আন্দোলন চলছে।এটা দিনের পর দিন বেগবান হবে। জনগণ জাগলে একটি ঝাঁকুনিই যথেষ্ট। তবে কোনো অশুভ শক্তিকে (আওয়ামী লীগ) মাথাচাড়া দেওয়ার সুযোগ আমরা দেব না। আমরা নতুন-পুরোনো কোনো ফ্যাসিবাদকেই মেনে নেব না। এ সময় তিনি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন,ত্রয়োদশ সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলীয় ঐক্যকে হারানো হয়েছে।জোট সেদিন বিদ্রোহ করলে বা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত,তা কেউ জানে না।তাই ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

অলি আহমদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাবধান করে দিয়ে বলেন,আপনি ঢাকার বাইরে রাত্রিযাপন করবেন না। বিরোধী দল আপনার শত্রু নয়,আপনি যাদের দ্বারা পরিবেষ্টিত তারাই আপনার শত্রু।বিরোধী দলের কথা শুনলে আপনি লাভবান হবেন।আপনার বাবা এবং মায়ের মতো ইতিহাস হয়ে থাকবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,জুলাই সনদ প্রণয়নের সময় বিএনপি ১২টি জায়গায় নোট অব ডিসেন্ট দিয়ে মূলত ফ্যাসিবাদী ব্যবস্থাকেই চালু রাখতে চায়।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন,আওয়ামী লীগ গণতন্ত্র বলতে পদ্মা সেতু আর মেট্রোরেলকে বোঝাত,আর বিএনপি বোঝাচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডকে।বিএনপি,আওয়ামী লীগ এবং ভারত মিলেও জুলাইকে আটকাতে পারবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন,জুলাই চেতনার বিরুদ্ধে নানা কৌশলে অবস্থান নেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন মাধ্যমে জুলাইয়ের বিপক্ষে জনমত তৈরির প্রচেষ্টা হচ্ছে। সরকারের কাছে অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

সেমিনারে বক্তব্য দেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান,লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ,এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ,ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

Top