জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ্ধে
এবি সিদ্দীক ভুইয়া : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে ) মোঃ বেলাল হোসেন-এর বিরুদ্ধে সিন্ডিকেট গঠন, বদলি বাণিজ্য এবং নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) মো. বেলাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জন, কাজ না করে বিল উত্তোলন ও ব্যাপক বদলি বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল হওয়া এসব অভিযোগ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ।
বেলাল হোসেনের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো:
অবৈধ সম্পদ অর্জন: তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে মিল নেই এমন শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ।
কাজ না করে বিল উত্তোলন: বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে প্রায় ৪০টি উন্নয়ন প্রকল্পের কাজ না করেই শতভাগ বিল তুলে নেয়ার অভিযোগ রয়েছে ।
কর্মসংস্থান ও বদলি বাণিজ্য: তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালীন রাজনৈতিক সুপারিশে ১,১২৫ জন ছাত্রলীগ কর্মীকে নিয়ম ভেঙে চাকরি দেওয়ার এবং বদলি বাণিজ্যের মাধ্যমে ৫০-৬০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে ।
বিভাগীয় তদন্তে অবহেলা: মাঠপর্যায়ের দুর্নীতি ও কাজের অনিয়মের বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা রুজু না করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।
সংশ্লিষ্ট সুত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের পুরো সময়জুড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে ) মোঃ বেলাল হোসেন বিগত দিনেও এই সংস্থায় অনিয়ম দুর্নীতির করে অর্থনৈতিক সুযোগ সুবিধাভোগী এই কর্মকর্তা পুরো ফায়দা তোলেন নিজের ঘরে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব )পান মোঃ বেলাল হোসেন।আর তিনি দায়িত্বে বসার পর থেকেই শুরু হয় নজিরবিহীন বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য,কাজ পাওয়ার বাণিজ্য।
একটি সিন্ডিকেট গঠন করে গোপনীয়তায় লেনদেন করেন। গোপনে তদন্ত করলেই এমন তথ্য বেরিয়ে আসবে বলছেন দফতরের একাধিক প্রকৌশলী।
নাম না প্রকাশ করার সত্ত্বে এক প্রকৌশলী বলেন একটি সিন্ডিকেট গঠন করে বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য,কাজ পাওয়ার বাণিজ্য। গোপনীয়তায় লেনদেন করেন।
এদিকে, রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রধান প্রকৌশলী চেয়ারে বসতে মরিয়া হয়ে উঠেছেন বেলাল হোসেন । যেকোনো উপায়ে এই শীর্ষ পদে টিকে থাকতে এই সরকারের প্রভাবশালী মন্ত্রীদের দফতরে তিনি নিয়মিত যাতায়াত করেও তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। এমনকি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগের বিষয়গুলো লিখে মেসেজ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।