ককটেল বিস্ফোরণের দায় প্রশাসন ও স্থানীয় এমপি এড়াতে পারবেন না - Alokitobarta
আজ : বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ... সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ ককটেল বিস্ফোরণের দায় প্রশাসন ও স্থানীয় এমপি এড়াতে পারবেন না অক্টোবরে স্থানীয় নির্বাচন করার লক্ষ্য ইসির স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন ব্যাহত হয়েছে , ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ বৃহত্তর রূপ নেয় কোটাবিরোধী আন্দোলন আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল বাতিল করে দিলেন ফ্যাসিবাদের দূষিত গলিত দুর্গন্ধময় নর্দমা,বদলে যাচ্ছে দেশ অপচয়-অনিয়মের পাহাড়

ককটেল বিস্ফোরণের দায় প্রশাসন ও স্থানীয় এমপি এড়াতে পারবেন না


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভাস্থলে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তার দায় প্রশাসন ও স্থানীয় সরকারদলীয় এমপি এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।এ সময় শাহীন নামের এক জুলাই শহীদের বাবা, জসিম ও শাহাদাৎ নামে তিনজন আহত হয়।আহত শাহীনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।ককটেল বিস্ফোরণের পরও বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন,এ ঘটনার দায় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য এড়াতে পারবেন না।রাত ৯টা ২৫ মিনিটে পথসভায় প্রবেশ করার সাথে সাথে বিদ্যুৎ চলে গেলে তারও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাস।সোমবার (৬ জুলাই) থানা বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শেষে সাভারে থানা রোডের তারাপুর মাঠে পথসভা চলাকালীন কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের আগে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ককটেক বিস্ফোরণ ঘটানো হয়।

পরে রাত সাড়ে ১০টায় এনসিপি নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আখতার হোসেন এমপি ও সারজিস আলমসহ ১০ সদস্যের প্রতিনিধি দল সাভার মডেল থানায় পুলিশের ঊবর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেন।রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের সাথে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা হাসপাতালে আহতদের দেখতে যান।

Top