গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত - Alokitobarta
আজ : রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বিআইডব্লিউটিএ গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত বরিশালে হলুদ অটোরিকশার ইচ্ছামতো ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রীরা নলছিটির রানাপাশা ইলেন ভুট্টো সড়কে ব্যাপক দুর্নীতির অভিযোগ ‘মশা মারতে শুধু সিটি করপোরেশনের ওপর ভরসা করলে বিপদ বাড়বে’ বেসরকারি খাত বেশ কয়েক বছর ধরে নানা সংকটে নিমজ্জিত দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা মরহুম মাওলানা আবুল হাশেমের সহধর্মিনীর চিকিৎসার খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির দলীয় এমপিদের প্রতি জামায়াতের সতর্কবার্তা যোগসাজশে লুটপাট চোরে খাচ্ছে মিটার,৩০ পৌরসভায় পানি সরবরাহ প্রকল্প

গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত


আলোকিত বার্তা :গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত।

বর্তমান সরকার হাসিনার চেয়ে বেশি শক্তিশালী সরকার না তারা জনগণের মতমতকে উপেক্ষা করে চললে তাদের বেশি সময় দেয়া হবেনা, গনভোট নিয়ে জাতির সাথে বেইমানি করলে বর্তমান সরকারের পরিনত হবে বিগত ফ্যাসিবাদী সরকারের মত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। আজ ৪ জানুয়ারি শনিবার ১১ দলীয় জোট বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ই আগষ্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা ভারতে পালানোর মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচিত হয়েছে। কেউ যদি ফ্যাসিবাদকে কবর থেকে নতুন করে জীবিত করতে চায় তাহলে তাকেও এদেশের জনগণ ওই কবরেই দাফন করবে। বাংলাদেশে যাতে আর কোনোদিন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপনের জন্য ভারত থেকে ফিরিয়ে খুনি শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও আমরা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিয়েছিলাম। কারণ বাংলাদেশে আর কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক বা কোনো মায়ের কোল খালি হোক তা আমরা চাইনি। আমরা ধারণা করেছিলাম বিএনপি অতীতের মতো এবারও ক্ষমতায় আসলে জনগণের সাথে বেইমানী করবে, বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে সেই ধারণাকে সত্যতে রুপান্তরিত করেছে।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে, কিন্তু বিগত সরকারের মতো এখনও জুলুম-নির্যাতন চলছে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। পতিত ফ্যাসিবাদের অনুসারীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার পুরোপুরি ব্যার্থ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন। সবশেষে আমরা আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সকল আহত ও নিহত যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ এর সঞ্চালনায় সমাবেশ আরও বক্তব্য রাখেন এনসিপির বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাগপা বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, এবি পার্টির বরিশাল জলা ও মহানগরীর সদস্য সচিব জি এম রাব্বি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম। আরওরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন প্রমূখ নেতৃবৃন্দ।

Top