জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে


মোহাম্মাদ মুরাদ হোসেন: রাজধানীর মিরপুর-৬ এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে।এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুরে এক সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন অভিযোগ করেন,বিএনপি এ হামলা করেছে।ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে হারিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন,নির্বাচনের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসায় তার কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিও অনুযায়ী, রূপনগর থানার সেকশন-৬, সি ব্লকে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মতবিনিময় সভায় জমায়েত হওয়া লোকজনকে মারধর করে কয়েকজন ব্যক্তি। তবে মারধরকারীদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

ঘটনার বর্ণনা দিয়ে সংসদ সদস্য জানান, শুক্রবার মিরপুর-৬-এর একটি মসজিদে সামাজিক অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ তাকে সেখানে যেতে নিষেধ করে। পরে তার অনুপস্থিতিতে অনুষ্ঠানস্থলে থাকা কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।আব্দুল বাতেন আরও অভিযোগ করে বলেন, এ সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

Top