দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ তিনে ঢাকা - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ তিনে ঢাকা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:রাজধানী ঢাকায় টানা কয়েক দিনের তাপদাহের পর দেখা মিলেছে বৃষ্টির। কিন্তু তারপরও বাতাসের মানের উন্নতি হয়নি। দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।বিশ্বের বিভিন্ন দেশের ১২৪টি শহরের ওপর আইকিউএয়ারের করা বাতাসের মান সূচকে এসময় ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৬৪।কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৮৮। এরপর ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা শহর ১৬১, পাকিস্তানের লাহোর ১৬০, চীনের চেংদু ১৫৩, ভিয়েতনামের হ্যানয় ১৫১, উগান্ডার কাম্পালা ১৪৯, চিলির সান্তিয়াগো ১৪৭ ও ভারতের কলকাতা ১২৪ স্কোর নিয়ে দূষণের ওপরের সারিতে রয়েছে।অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো কাজাখস্তানের আলমাটি। শহরটির দূষণ স্কোর মাত্র ৮।

Top