এবার বাড়ল লঞ্চ ভাড়া - Alokitobarta
আজ : সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় ড্রেজিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের বিরুদ্ধে নিরব ঘাতক ! স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে, বিদেশে যাবার মিশনের জোর তদবির সাবেক ছাত্রলীগের নেতা আওয়ামী লীগের কোটায় চাকুরী পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রনালয়! তাদের এখন বিদেশে যাবার ... শত কোটি টাকার সম্পদ : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় ত... আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় ত... যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার এবার বাড়ল লঞ্চ ভাড়া ৪০ হাজার কোটি টাকার পরিকল্পনা ,বন্ধ কারখানা চালুর উদ্যোগ

এবার বাড়ল লঞ্চ ভাড়া


মোহাম্মাদ মুরাদ হোসেন: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়ল লঞ্চ ভাড়া। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহণ মন্ত্রণালয়।প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২.৭৭ থেকে ০.১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ২.৯৫ টাকা। আর ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৩৮ থেকে ০.১৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ২.৫২ টাকা। জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।মানে একজন যাত্রীর লঞ্চ ভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন ভাড়া ৫ মে থেকেই কার্যকর বলেও উল্লেখ করা হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত সর্বনিম্ন ভাড়া হবে ৪২১ টাকা, যা আগে ছিল ৩৯৬ টাকা।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহণের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরই গণপরিবহণের ভাড়া বাড়াতে তৎপর হয়ে উঠেন মালিক ও শ্রমিকরা। দফায় দফায় সরকারের সঙ্গে মিটিং করেন তারা।পরে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ওই দিনই ভাড়া বাড়িয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ওই দিন থেকে কার্যকর হয় নতুন ভাড়া।

Top