ফের অনিশ্চয়তা,শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন হয়নি - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

ফের অনিশ্চয়তা,শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন হয়নি


মোহাম্মাদ মুরাদ হোসেন:বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদন ছাড়াই ফেরত পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ ফাইলটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সইয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে পাঠানো হয়। তবে তিনি ফাইল সই না করে ফেরত পাঠিয়েছেন।ফলে শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়,বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভার পর সংশোধিত হতে যাওয়া শিক্ষকদের বদলি নীতিমালার ফাইল অনুমোদনের জন্য তোলা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইলটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের দপ্তরে রয়েছে। তবে মিজানুর রহমান বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।জানা যায়, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন এমপিওভুক্ত শিক্ষকরা। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।পরে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা প্রকাশ না হওয়ার কারণে এ কার্যক্রম এখনো আলোর মুখ দেখেনি।

Top