ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে


মোহাম্মাদ নাসির উদ্দিন:এই দেশে স্বাধীনতার পর থেকে কমিউনিস্টরা শ্রমিক আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। মন্ত্রী হয়েছে কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।তিনি বলেন,১৯৬৮ সালের ২৩ মে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা লাভের পর থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মিয়া গোলাম পরওয়ার বলেছেন,ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।এজন্য গোটা রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে বিজয়ী না করতে পারলে ইসলামী শ্রমনীতির সংগ্রাম সফল হবে না।শুক্রবার(১ মে)সকালে কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অবিলম্বে বন্ধ হওয়া কলকারখানা চালু করতে হবে। শ্রমিকদের পাওনা মুজুরী বুঝিয়ে দিতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: মজিবুর রহমান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সহ- সভাপতি মাস্টার ছফি উল্লাহ, সহসেক্রেটারি মাইন উদ্দিন সরকার।অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান।সমাবেশে কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নানা পেশার শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

Top