আরও ১৬ ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

আরও ১৬ ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:পুলিশের আরও ১৬ জন উপমহাপরিদর্শক(ডিআইজি)ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়,বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন,২০১৮(২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।এর আগে,২২ এপ্রিল ১১ জন ডিআইজি এবং দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

রোববার যাদের অবসরে পাঠানো হয়েছে তারা হলেন- এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির হাবিবুর রহমান, পুলিশ সদর দপ্তরের (টিআর) সালেহ মোহাম্মদ তানভীর,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক হারুন-অর রশীদ,পুলিশ স্টাফ কলেজের এসএম আখতারুজ্জামান,নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট হায়দার আলী খান,খুলনা পিটিসির কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভুঁইয়া, ট্যুরিস্ট পুলিশের মো.রুহুল আমিন,হাইওয়ে পুলিশের রফিকুল হাসান গনি,নৌ পুলিশের মিজানুর রহমান, রংপুরের পুলিশ কমিশনার (সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত) মো. মজিদ আলী, পুলিশ সদর দপ্তরের কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের রখফার সুলতানা খানম ও রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদ।

Top