বাংলাদেশের দুই মাসে ২ সিরিজ জয় - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বাংলাদেশের দুই মাসে ২ সিরিজ জয়


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:দুই মাসে দুটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। গত মাসে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে টাইগাররা। পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একই ব্যবধানে হারাল বাংলাদেশ।টানা দুই সিরিজ জয়ের মধ্য দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।তবে বাংলাদেশ ক্রিকেট দলকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে; আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮টি দলের মধ্যে থাকতে হবে। এর ব্যতিক্রম হলে বাছাইপর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ টস হেরে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর (১০৬) সেঞ্চুরি আর লিটন দাসের (৭৬) ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৮ রানের প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটের পতন হয় ৫৪ রানে। দলীয় ৬১ রানে ফেরেন অধিনায়ক টম ল্যাথাম। দলীয় ১০৮ রানে ফিফটি হাঁকিয়ে ফেরেন ওপেনার নিক কেলি। নিয়িমিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৪.৫ ওভারে ২১০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ডেন ফক্সক্রফট। তিনি দলের পরাজয় নিশ্চিত জেনেও শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউটের আগে ৭২ বলে ৭টি ছক্কার সাহায্যে ৭৫ রান করেন। ৫৯ রান করেন ওপেনার নিক কেলি। তার ইনিংসটি ৮০ বলে ৬টি চার আর একটি ছক্কায় সাজানো। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে মাত্র ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ।৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

Top