কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যাপক অনিয়ম,কারচুপি,পোলিং এজেন্টদের বের করে দেওয়ার উপনির্বাচনে জয়ী হলেন বিএনপির প্রার্থী

কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে


নুর নবী জনী:যারা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে আসবে, তারা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে।২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (১৮ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নগরবাসী ও চালকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হতে হবে।

একইভাবে পরীক্ষা শেষে ফেরার সময়ও কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে হবে।এছাড়া কোনো যানবাহন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কে পার্কিং করা যাবে না।নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশে সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে তা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ডিএমপি আরও জানায়, পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থী ছাড়া অন্যদের জরুরি প্রয়োজন ছাড়া কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলতে হবে। এছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ থাকবে। সর্বশেষে, পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Top