ভিসা আবেদন ঘিরে পালানোর আশঙ্কা: ডা. ভাস্কর সাহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে নজরদারির দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

ভিসা আবেদন ঘিরে পালানোর আশঙ্কা: ডা. ভাস্কর সাহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে নজরদারির দাবি


আওয়ামী লীগের সুবিধাবাদী দোসর বিদেশে সম্পদ, শেয়ার বিক্রি ও ভিসা প্রক্রিয়া—নতুন প্রশ্নের মুখে অবসরপ্রাপ্ত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী লীগের সুবিধাবাদী দোসর অর্থোপেডিক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. ভাস্কর সাহার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ গঠনের অভিযোগ আরও জোরালো আকার ধারণ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ৯ এপ্রিল ২০২৬ তারিখে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন—যা ঘিরে তাকে দেশত্যাগের মাধ্যমে পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি স্থায়ীভাবে বিদেশে চলে যেতে পারেন। ইতোমধ্যে তার স্ত্রী ও সন্তানরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে, যা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমানে নিজ বাড়ি রেখে বরিশাল সদর হোটেল আলী রুম নম্বর ১৮ তে অবস্থান করতেছে, শেয়ার বিক্রি ও অর্থ পাচারের অভিযোগ
অভিযোগ রয়েছে, ডা. ভাস্কর সাহা একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান “সাউথ অ্যাপোলো হাসপাতাল”-এর শেয়ার বিক্রি করে প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করেন এবং সেই অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, অর্থ ভারতে স্থানান্তরের প্রাথমিক তথ্যও পাওয়া গেছে।
দেশে-বিদেশে সম্পদের বিস্তার
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার ছেলে ভারতের নাগরিক দেখিয়ে বিদেশি কোথায় খুলনা মেডিকেল কলেজে পড়াশোনা করিয়েছে তিনিও দ্বৈত নাগরিক মাঝে মধ্যে মালদ্বীপ নারী নিয়ে ঘোরার অভ্যাস আছে বরিশাল শহরে তার মালিকানাধীন অন্তত তিনটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে দুটি ফ্ল্যাট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব সম্পদ বিক্রির মাধ্যমে আরও অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে।
অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এলাকায় তার নামে তিনটি বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে, যা অর্থ পাচারের অভিযোগকে আরও জোরালো করছে।
নজরদারি বাড়ানোর দাবি
এই পরিস্থিতিতে সচেতন মহল সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতি জরুরি ভিত্তিতে নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছে। তাদের মতে—
ভিসা প্রক্রিয়া ও দেশত্যাগে নিয়ন্ত্রণ
অর্থের উৎস অনুসন্ধান
বিদেশে সম্পদের সত্যতা যাচাই
দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ
এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

এ বিষয়ে ডা. ভাস্কর সাহার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।
উল্লিখিত অভিযোগসমূহ বিভিন্ন সূত্র ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে উপস্থাপিত।

Top