পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন


মোহাম্মাদ মুরাদ হোসেন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বে চলমান যুদ্ধ ও জুলুম বন্ধ করে শান্তির ফয়সালা কামনায় আল্লাহর দরবারে দোয়া করেছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।বার্তার শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরে সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।

খোশ আমদেদ সকলের তরে।
মুসলিম বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘যদিও এবারকার পুরো রমাদানজুড়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলে-পুড়ে ছাই হচ্ছে। আমাদের অন্তরে রক্তক্ষরণ চলছে। আল্লাহ তা’য়ালা সমস্ত জুলুমের হাত থেকে দেশে দেশে মুসলিমদের রক্ষা করুন, মজলুমদের সাহায্যকারী হোন এবং দুনিয়ায় শান্তির ফয়সালা দান করুন।

মানবজাতির উপর রাব্বুল আলামিন রহম করুন।
যুদ্ধ কোনো সমাধান হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ সমাধান নয়; যুদ্ধ কল্যাণের চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে। চলমান এই পরিস্থিতিতে জুলুমের শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তা’য়ালা তাদের শহীদ হিসেবে কবুল করুন।বার্তায় জামায়াত আমির আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আহত, পঙ্গু ও ক্ষতিগ্রস্তদের উপর আল্লাহ তা’য়ালা সহায় হোন।

সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।
সবশেষে তিনি দোয়ার মাধ্যমে বার্তা শেষ করেন‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন)।

Top