আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে


মোহাম্মাদ নাসির উদ্দিন:আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং তা বন্ধই থাকবে।রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক গতির ওপর জোর দিয়ে তিনি বলেন, আমি মনে করি রাজনীতিকে চলতে দিন (লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে), গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ বন্ধ করে দেওয়া ঠিক নয়। এদের কাজ করতে দেওয়া উচিত। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।বুধবার (১৯ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ উপস্থিতির চেষ্টা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে।তবে এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।

বিএনপি মহাসচিব আরও বলেন,যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; তাই তা বন্ধ আছে এবং বন্ধই থাকবে। বাকি রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা কাজ করবে এবং করছেও।জনগণ আওয়ামী লীগকে আর চায় না মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই। তারা সেটা করছেও।কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। কারণ, দেশের জনগণ তাদের একদম প্রত্যাখ্যান করে দিয়েছে।

Top