অবরুদ্ধ আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে ১৪৪টি ব্যাংক অ্যাকাউন্ট - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

অবরুদ্ধ আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে ১৪৪টি ব্যাংক অ্যাকাউন্ট


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:অবরুদ্ধ আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে ১৪৪টি ব্যাংক অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে রয়েছে ৫৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৪ টাকা।গেলো এক মাসে অন্তত দেড় শ’ কোটি টাকার স্থাবর-অবস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমোদনক্রমে এসব সম্পদ অবরুদ্ধ করা হয়। গতকাল সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে এ তথ্য।সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত ২০টি ক্রোক আদেশ এবং ১৫টি অবরুদ্ধের আদেশ দেন। এর মধ্যে ২০টি ক্রোকাদেশে জব্দ করা হয়েছে ৭২ কোটি ৪৭ লাখ,৯৯ হাজার ৬০১ টাকার সম্পত্তি। এর মধ্যে রয়েছে ৩০ কোটি ৫৯ লাখ টাকার ৫৬.৫৮৯১ একর জমি। ১৪টি ভবন। ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, ১টি বাড়ি, ২টি টিনশেড ঘর, একটি খেলার মাঠ, ১টি স্কুল, ২টি দোকান ও ৬টি গাড়ি। এসবের মোট মূল্য ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা।

বিনিয়োগকৃত অর্থ জব্দ করা হয়েছে ৫ কোটি ২৮ লাখ ১৭ হাজার ২২২ টাকা। ১৩ লাখ টাকার ২টি সঞ্চয়পত্র। ৫টি পে-অর্ডার। যার মধ্যে ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৯৮৮ টাকা। শেয়ার রয়েছে ৪৯ লাখ ৯৩ হাজার টাকা। ৮৮ লাখ ৭০ হাজার ৪৪২ মূল্যের ৭টি এফডিআর। ৪টি বি.ও. অ্যাকাউন্ট, যাতে অর্থ রয়েছে ৯৩ লাখ ১৬,৬৩২ টাকা। ৪টি বীমা পলিসি। ৩০ লাখ টাকার প্রাইজবন্ড। ৬টি ক্রেডিট কার্ড। ২টি এসএনডি, ১টি সিডি,১টি টিএসবি ও ১টি ফেসবুক অ্যাকাউন্ট। এসবের মোট আর্থিক মূল্য ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা। উভয় প্রকার মোট সম্পত্তির অর্থ মূল্য ১শ’ ৪০ কোটি টাকার বেশি। ঋণের নামে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান-তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয় এসব সম্পত্তি।

Top