পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি


মোহাম্মাদ নাসির উদ্দিন: পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়ার পুলিশ সুপার মো: শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়াও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছাম্মত ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ অধিদফতরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Top