ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই: জামায়াতে ইসলামী - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই: জামায়াতে ইসলামী


প্রতিবেদক,আলোকিত বার্তা:নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, অভিযুক্তরা বিএনপি বা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই।জামায়াতের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ঢাকার হাতিরঝিলে ছয় বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নরসিংদী ও ঢাকার ঘটনাকে ‘ধর্ষণের পর পৈশাচিক হত্যা’ আখ্যা দিয়ে দায়ীদের বিচারের দাবি জানিয়েছে জামায়াত।বিচারের নামে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার সংশ্লিষ্টতার বর্ণনা দিয়ে এহসানুল মাহবুব বলেছেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধে রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ, আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ।

এদিকে জামায়াত আমির শফিকুর রহমান নরসিংদীর ঘটনায় ফেসবুক পোস্টে লিখেছেন, অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করতে চাওয়ার দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কীভাবে দেখাতে পারে?হাতিরঝিলের ঘটনা সম্পর্কে বিরোধীদলীয় নেতা লিখেছেন, ওই শিশুকে হত্যার পর কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো, কারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে– তা জনগণের কাছে স্পষ্ট। দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে নিপীড়কদের রক্ষা সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

Top