বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত বাকেরগঞ্জে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলো জামায়াত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তৃণমূলে বইছে ভোটের হাওয়া ঋণ সম্প্রসারণ নয়,আগে শৃঙ্খলা জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ জামায়াত আমিরের প্রত্যাশা,বিএনপি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের ,চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি

বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ


নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর আমতলা মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে দায়িত্ব পালনকালে এক সাংবাদিক, সেনা সদস্য কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে নগরীর আমতলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিক নাঈম। তিনি চেকপোস্টে চলমান তল্লাশি কার্যক্রমের ভিডিও তার মুঠোফোনে ধারণ করতে শুরু করেন।

অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের সময় দায়িত্বরত সদস্যরা তাকে বাধা দেন এবং এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি হেনস্তার শিকার হন। পরে সেখানে দায়িত্বরত এক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে নাঈম নিজেকে সাংবাদিক এবং পেশাগত দায়িত্ব পালন করছেন বলে জানান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভুক্তভোগী সাংবাদিক নাঈম জানান, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছি। এতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনার পর বরিশালের সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে সহনশীল আচরণ এবং পেশাগত কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

Top