বাকেরগঞ্জে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলো জামায়াত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত বাকেরগঞ্জে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলো জামায়াত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তৃণমূলে বইছে ভোটের হাওয়া ঋণ সম্প্রসারণ নয়,আগে শৃঙ্খলা জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ জামায়াত আমিরের প্রত্যাশা,বিএনপি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের ,চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি

বাকেরগঞ্জে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলো জামায়াত


আলোকিত বার্তা,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সদর রোড বি-রিভার ক্যাফে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন,আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি।

গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক আমার সংবাদের মোঃ মাসুদ সিকদার, মাই টিভির মোঃ মিজানুর রহমান,দৈনিক কালবেলার উত্তম দাস,দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ,দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক মানবজমিনের শামীম হোসেন, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলাম, এশিয়ান টিভির মোঃ জহিরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের মহসিন মোল্লা, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক মতবাদের শফিকুল আলম নাছির, মোহনা টিভির শাখাওয়াত হোসেন, দৈনিক শাহনামার গাজী মোঃ মোশাররফ, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোরশেদ, দৈনিক আলোকিত বরিশালের রাজিউর রহমান মাসুম, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, দৈনিক মানব কন্ঠের এইচ এম কামাল মৃধা, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সোহেল হাওলাদার, দৈনিক বাংলা কাগজের মোঃ সানি, দৈনিক জবাবদিহির আরিফিন ফিরোজ প্রমূখ।ইফতার মাহফিলে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখার আহ্বান জানান।

Top