রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি


নুর নবী জনী:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। তাই সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসনে পদক্ষেপ নিতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।

তিনি বলেন,রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছেন। তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন তা শপথ লঙ্ঘনের শামিল। কোনোভাবেই এই রাষ্ট্রপতি আর এই পদে থাকার যোগ্য নন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আমাদের প্রথম কাজটি হবে রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া। সরকারি ও বিরোধীদল সবাই মিলে এই কাজটি করব। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে।

নাহিদ বলেন,অন্তর্বর্তী সরকারের সময় জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি উঠেছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে না পারায় তা সম্ভব হয়নি। সে সময় রাষ্ট্রের স্থিতিশীলতা ও সাংবিধানিক শূন্যতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে। আমরা মনে করি রাষ্ট্রপতির এখন চলে যাওয়াটা সময়ের ব্যাপার।আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার অভিযোগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ আইনগতভাবে এখনো নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নতুন সরকারের সঙ্গে আওয়ামী লীগের গোপন চুক্তি হয়েছে কিনা, আমরা জানি না। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমে এটাই মনে হচ্ছে। কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া এমন কার্যক্রম সম্ভব নয়।

নাহিদ বলেন,আমরা আইনের শাসন চাই, এটা খুবই স্পষ্ট কথা। যদি সরকারের পক্ষ থেকে আইনের শাসনের ব্যত্যয় ঘটে এবং প্রশাসন আইনগতভাবে নিষিদ্ধ দলটিকে অফিস খোলা বা কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয়, তাহলে জনগণের পক্ষ থেকে আমাদের প্রতিরোধের ডাক দিতে হবে।এ সময় তিনি পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে ভারত ও আওয়ামী লীগ সরাসরি জড়িত বলে উল্লেখ করেন।

Top