রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত আজ থেকে শুরু - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত আজ থেকে শুরু


নুর নবী জনী:পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এই ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। বুধবার স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে।নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।এদিকে রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

Top