বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ ভবিষ্যৎ - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ ভবিষ্যৎ


মোহাম্মাদ মুরাদ হোসেন:বিএনপির যেসব নেতাকর্মী নব্য আওয়ামী ফ্যাসিবাদে পরিণত হচ্ছে,তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে”—এমন মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনের নির্বাচনে অনিয়ম,বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,“নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের যে দায়িত্ব ছিল,তা পালনে তারা ব্যর্থ হয়েছে। প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।

ফুয়াদ আরো বলেন,চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন,তারা ২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না।তিনি বলেন,৫৫ বছর পরেও রামদা-চাপাতির রাজনীতির মধ্যে থেকে পছন্দের প্রার্থীর কাছে ভোট চাইতে না পারা লজ্জার। জাতীয় চরিত্রের পরিবর্তন না হলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।সবশেষে তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে,তাহলে এদের দিয়ে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না। জনগণ বিএনপির ৩১ দফা শুধু কাগজে-কলমে নয়,বাস্তবে দেখতে চায়।

Top