ভোলার চার আসনেই বিএনপির প্রার্থীদের জয় - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফি... দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি বাধ্য করা হলে রাজপথে নামবো লক্ষ্মীপুর ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, আলোচনায় তানিয়া রব-খালেদ সাইফুল্লাহ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ২৫০ কোটি টাকার ফুলের বাজার ফেব্রুয়ারির তিন দিবসে মূল্যস্ফীতি ও ব্যাংক খাত সামলানো চ্যালেঞ্জ,নতুন সরকারের কাছে আকাশসম প্রত্যাশা হালুয়াঘাটে শিশুকে পিটিয়ে হত্যা বড় পরিবর্তন আসছে শাসন কাঠামোয় ,গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী

ভোলার চার আসনেই বিএনপির প্রার্থীদের জয়


আলোকিত বার্তা,ভোলা প্রতিনিধি :ভোলা জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি জোটের প্রার্থীরা অনেক ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের জয়ী ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

ভোলা-১ (সদর) আসনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ (লালমোহন-তজুসদ্দিন) আসনে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও সাবেক পানি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন জয়লাভ করেছেন।

ভোলা-১ আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি (গরুর গাড়ি প্রতীক) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার প্রাপ্ত ভোট এক লাখ চার হাজার ৪৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।এ আসনে বিএনপির জোটের প্রার্থী তিনি ৩০ হাজার ৬৮৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ২১ হাজার পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট।এ আসনে বিএনপির প্রার্থী ২৭ হাজার ৫০৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি (ফুলকপি) মু. নিজামুল হক নাইম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০।এ আসনে বিএনপির প্রার্থী তিনি ৯৬ হাজার ১১৪ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ৯০ হাজার পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩১৮ ভোট।এ আসনে বিএনপির প্রার্থী এক লাখ ৭ হাজার ৬৮৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

Top