ঝালকাঠির দুই আসনেই ধানের শীষের জয় - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফি... দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি বাধ্য করা হলে রাজপথে নামবো লক্ষ্মীপুর ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, আলোচনায় তানিয়া রব-খালেদ সাইফুল্লাহ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ২৫০ কোটি টাকার ফুলের বাজার ফেব্রুয়ারির তিন দিবসে মূল্যস্ফীতি ও ব্যাংক খাত সামলানো চ্যালেঞ্জ,নতুন সরকারের কাছে আকাশসম প্রত্যাশা হালুয়াঘাটে শিশুকে পিটিয়ে হত্যা বড় পরিবর্তন আসছে শাসন কাঠামোয় ,গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী

ঝালকাঠির দুই আসনেই ধানের শীষের জয়


আলোকিত বার্তা,ঝালকাঠি প্রতিনিধি :বেসরকারি ফলাফলে ঝালকাঠির দুটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৩৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন তাদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি আসন মিলিয়ে শতকরা হারে মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ।

ঝালকাঠি-১ আসন: জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। ফলে ৬ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রফিকুল ইসলাম জামাল। আসনটিতে হ্যাঁ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬ টি। না পড়েছে ২৯ হাজার ৫৯১টি।

ঝালকাঠি-২ আসন: সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস. এম. নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। আসনটিতে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং না ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০টি।

এখন পর্যন্ত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

Top