সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাও - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাও


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে বাতিল না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার (৯ ফেব্রুয়ারি) আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা মার্কার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।নাহিদ বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধি-বিধান বের করছে, আমরা জানি না।কার প্ল্যান, কার পরিকল্পনা অনুযায়ী ইলেকশন কমিশন কাজ করছে, সেটাও জনগণের সামনে স্পষ্ট হচ্ছে।
তিনি বলেন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।তিনি আরও বলেন, আমাদের প্রতিনিধিরা আজ ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন করেছেন।

১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণতি হবে।নাহিদ বলেন, নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি ও মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষের কণ্ঠস্বর ও মানুষের তথ্যের অধিকার রোধ করার এই ধরনের আইন মেনে নেওয়া হবে না।প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা প্রশাসনের ভাইদের বলছি, পুলিশ ও সেনাবাহিনীর ভাইদের বলছি, আপনাদের ওপর দেশের আমানত রয়েছে।আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি গুরু দায়িত্ব পালন করবেন। গণঅভ্যুত্থানের হাজারো শহীদ ও মানুষের রক্তের ওপর দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো দিন ক্ষমা করবে নাগণমাধ্যমে একপাক্ষিক নির্বাচনী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রায় সব বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার হচ্ছে। আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু ভেবে দেখা উচিত, এটি কতটা নৈতিক।তিনি আরও বলেন, বিজ্ঞাপন লাগলে আমরাও দেব। আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে? জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষে সেই টাকা আপনাদের দেবে। কিন্তু আপনারা একটি দলের বিজ্ঞাপন দিচ্ছেন, একটি মার্কার প্রচার করছেন, অন্য জোটের মার্কার প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না।

Top