আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের


মোহাম্মাদ মুরাদ হোসেন: আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের শুক্রবার রাতে রাজধানী মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিভিন্ন আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছে। প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সিলেট-১ এবং জামায়াতের জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদের কক্সবাজার-২ আসন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা করা হয়, প্রিজাইডিং অফিসারকে হুমকি দেওয়া হচ্ছে।এহছানুল মাহবুব বলেন, ‘কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছেন। সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও, নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না।গত কয়েকদিনে সেনাবাহিনীর উদ্ধার করা অবৈধ অস্ত্রের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘বিভিন্ন যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আশঙ্কা করছি।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘সারা দেশে খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে।জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং মামলায় গ্রেপ্তার কর্মকর্তার জামিনে উদ্বেগ প্রকাশ করে এহছানুল মাহবুব বলেন, ‘বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে এমন তথ্য রয়েছে।

Top