সন্ত্রাসী কর্মকাণ্ড বা কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

সন্ত্রাসী কর্মকাণ্ড বা কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে


নুর নবী জনী:সন্ত্রাসী কর্মকাণ্ড বা কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ভোটকেন্দ্রে দখলের চিন্তা করবেন না। আপনারা ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন। কিন্তু আপনার ভালো করে জেনে রাখেন, আমরা কিন্ত সভ্যে সভ্য। কিন্তু খোদা না কাজ আমাদের যদি টালানো হয়, এমন ভাবে গর্জন শুরু হবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ হবেন, আপনাদের খোঁজ করেও পাওয়া যাবে না। আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।

নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে ভোটারদের পা ধরে হলেও হাতপাখা প্রতীককে বিজয় করতে হবে। দেশে ইসলামের বিজয় দক্ষিণাঞ্চল থেকেই শুরু হবে।বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন নির্বাচনে বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

Top