আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই


মোহাম্মাদ নাসির উদ্দিন:আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা আশেক ইলাহী।জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন,জামায়াত দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই।তিনি আরও বলেন, আমরা পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না।পরিবর্তনের মাধ্যমে দেশকে পাল্টে দিতে চাই।

জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসাইন,জামায়াত নেতা শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

Top