জুলাই থেকে কার্যকর,শিক্ষকদের বেতন সুবিধা বাড়লো - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

জুলাই থেকে কার্যকর,শিক্ষকদের বেতন সুবিধা বাড়লো


মোহাম্মাদ নাসির উদ্দিন:সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদান সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার(২৮ জানুয়ারি)শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। এ আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) আদেশ, ২০১৫-এর ১২(২) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের মেমোরেন্ডাম নম্বর ৮৩২-এর তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে উক্ত পদে কর্মরত শিক্ষকদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংযোজন করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী,দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা একটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্ট পাবেন এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা দুটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।

Top