পুলিশের ইউনিট প্রধানদের জন্য কড়া নির্দেশনা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

পুলিশের ইউনিট প্রধানদের জন্য কড়া নির্দেশনা


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ : পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

এ অবস্থায় ছুটি গ্রহণ বা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শকের(আইজিপি) পূর্বানুমতি নিতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বাহিনীর শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Top