প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া...

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে।কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে আগামীকাল (রোববার) ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে তা না হয়, সেক্ষেত্রে ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ। বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে।

প্রতি পদের বিপরীতে কতজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকা হবে। তবে জালিয়াতিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইভা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হয়তো প্রতিটি শূন্যপদের বিপরীতে পাঁচজনকে ভাইভায় ডাকা হতে পারে।তিনি আরও বলেন, খুব শিগগির ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে।

Top