ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে নির্বাচনের ঘোষণা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে নির্বাচনের ঘোষণা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।শুক্রবার(১৬ জানুয়ারি)বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি।তিনি বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

২৬৮ আসনের বাইরের আসনগুলোতে তারা অন্য প্রার্থীদের সমর্থন দেবেন বলে জানিয়েছেন গাজী আতাউর রহমান।তবে কোন দলের কোন প্রার্থীকে সমর্থন দেয়া হবে,সেটা পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

Top