১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা, কোন দল কয়টি পেল - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা, কোন দল কয়টি পেল


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামানে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যে’ ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আসন সংখ্যা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।দলগুলোর সমঝোতা অনুযায়ী আসন্ন নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০ আসনে, খেলাফত মজলিশ ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ৭ আসনে, এবি পার্টি ৩ আসনে, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি ২ আসনে এবং নেজামী ইসলামী পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা.শফিকুর রহমান,নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)আহ্বায়ক নাহিদ ইসলাম,লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহাদ,বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক,মহাসচিব জালালুদ্দীন আহমদ,খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের,এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী,জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Top