আসন সমঝোতা নিয়ে ‎১১ দলীয় জোটের সঙ্গে আলোচনা এখনো চলমান - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আসন সমঝোতা নিয়ে ‎১১ দলীয় জোটের সঙ্গে আলোচনা এখনো চলমান


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :আসন সমঝোতা নিয়ে ‎১১ দলীয় জোটের সঙ্গে আলোচনা এখনো চলমান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।তিনি বলেন,আসন সমঝোতা নিয়ে সব দলই উদার অবস্থানে রয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।‎বুধবার(১৪ জানুয়ারি)রাত ৮টায় জামায়াত আমির ডা.শফিকুর রহমানের সঙ্গে খ্রিষ্টান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখনো সময় রয়েছে। ২০ তারিখ (জানুয়ারি) পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার হবে। এখনো অনেকে আপিল করছেন।এর (২০ জানুয়ারির) আগে সব সমাধান হবে।তিনি বলেন, আজ বৈঠকে খ্রিষ্টান প্রতিনিধিদল সংখ্যালঘুদের নিরাপত্তাসহ তিনটি বিষয়ে জানতে চেয়েছে। এসব বিষয়ে তাদের সন্তোষজনক জবাব দেওয়া হয়েছে।‎এ সময় প্রতিনিধিদলের সদস্য ও মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট বলেন, খ্রিষ্টানদের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে জামায়াত আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে প্রতিনিধিদল সন্তুষ্ট বলে জানান তিনি।

Top