আমরা একবক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আমরা একবক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার


প্রতিবেদক,আলোকিত বার্তা:জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার।বুধবার(১৪ জানুয়ারি)বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।গাজি আতাউর রহমান বলেন,আমরা ওয়ানবক্স পলিসিতে আছি এবং থাকব।সামনে দেখাবো আপনাদের।ওয়ানবক্স পলিসিতে আপনাদের সঙ্গে জামায়াত থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,জামায়াত থাকবে কিনা সে প্রশ্ন জামায়াতের কাছে করেন।ইসলামী আন্দোলন বংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজি আতাউর রহমান বলেছেন, আমরা ইসলামি দলগুলো একবক্স নীতিতে আছি এবং থাকব।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে এগোব। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। এখানে কেউ কারো ওপর ডমিনেট করবে না, কেউ কারো ওপর চাপ প্রয়োগ করবে না। সেই পরিবেশটা যদি থাকতো আসন কম-বেশি কোনো বড় বিষয় হতো না। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলন অতীতেও কখনো মানেনি। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেওয়ার মত অবস্থানে আছি। কেউ যদি আমাদের প্রতি ইনজাষ্টিস (অবিচার) করে বা অবহেলা করে তাহলে আমরা তো সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনা। আত্মসম্মানবোধ তো সবারই আছে। তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে আছে। কার কী অবস্থান তাও সবাই জানে ।

গাজি আতাউর রহমান বলেন, আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ। সবই বায়াস্ট সমীক্ষা যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। অনেকে সমীক্ষাকেই মানদণ্ড মনে করে। একটা সমীক্ষা এসেছে যেখানে বিএনপিকে ৩৪%, জামায়াতকে ৩৩%, এনসিপিকে ৭% দেখানো হয়েছে। জামায়াত এনসিপি তো এখন ঐক্যবদ্ধ তাছে। তারা ২ দল মিলে হয় ৪০% । ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে ৩% । এই ৩% এর তো আর ভ্যালু থাকেনা। মানুষ কিন্তু বোকা না, তারা বোঝে যে এগুলো কারা করছে। আসল কথা হলো একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। এ সমস্ত ভাওতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের পথরেখা নির্ধারণ করি তাহলে তো একটা বিপর্যয় হবে। আমরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগীদের সঙ্গে আলোচনা করছি। আমরা সবার সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব।জাতীয় পার্টির মতো জামায়াতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধীদল হতে চায় কি না-এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান।বুধবার (১৪ জানুয়ারি) পল্টনের নোয়াখালী টাওয়ারে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন প্রশ্ন তোলেন।

জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় এমন সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের দলীয় মুখপাত্র।গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন। কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে। সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে—জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল। তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে।

জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে।

ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনায় তিনি বলেন, আগামী দুই-একদিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তার চূড়ান্ত ঘোষণা আসবে। প্রতিকূলতা সত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে ইসলামী আন্দোলন।এ সময় তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সব ইসলামী দলগুলোর জন্য নির্বাচনে ‘এক বাক্স’ পলিসি শুরু করেছিলেন। তবে আসন সমঝোতা হতে চলা দলগুলোর সকলে একে অন্যকে ছাড় দিয়ে নমিনেশন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তবে আমাদের মধ্যে সমঝোতা চূড়ান্ত করার আলোচনা এখনো চলমান রয়েছে।

Top