জোটের আসন বণ্টন নিয়ে যে ঘোষণা দিলেন নাহিদ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জোটের আসন বণ্টন নিয়ে যে ঘোষণা দিলেন নাহিদ


প্রতিবেদক,আলোকিত বার্তা :১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।জামায়াত ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোট করেছে এনসিপি। তবে এখন পর্যন্ত জোটের আসন বণ্টন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।এনসিপির আহ্বায়ক বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।

একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিশেষ দলকে সুবিধা দেওয়ায় প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে, তারা সে অনুযায়ী কাজ করছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ।তিনি বলেন, ঋণখেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।নানাভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

Top