জঙ্গি কার্ড খেলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জঙ্গি কার্ড খেলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ের মতো দেশে ফের জঙ্গি নাটক মঞ্চস্থ করার প্রয়াস শুরু হয়েছে।কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদরা এমন মতামত দিয়েছেন।এসব অপকর্মের মাধ্যমে ইসলাম, ইসলামী মূল্যবোধ, আলেম-ওলামা, মসজিদ-মাদ্রাসা ও ইসলামী সংস্কৃতিকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র চলছে।এর পেছনে রয়েছে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের দোসরদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ।আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপকর্মের মূলে কারা রয়েছে তা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় রোববার সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তিন নারীসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত দিনে দেশবাসী দেখেছে, হাসিনা ও তার দোসররা কীভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বারবার ‘জঙ্গি কার্ড’ ব্যবহার করেছে। কেরানীগঞ্জের ঘটনাও নতুন করে সেই পুরোনো জঙ্গি কার্ড খেলার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এ বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইসলাম কখনোই সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংস রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এসব দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিয়ে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলতে পারে। একই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। তার মতে, এটা জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই ঘটনা দেশবিরোধী একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা, আলেম-ওলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করা। তিনি বলেন, যারা এসব ন্যক্কারজনক ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের চক্রান্ত আরও ভয়াবহ রূপ নিয়ে রাষ্ট্র ও সমাজকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইসলাম কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করে না। তিনি বলেন, কেরানীগঞ্জের ঘটনা একটি সুস্পষ্ট ষড়যন্ত্রের অংশ। এসব ঘটনা ইসলাম ও দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। সাম্রাজ্যবাদের মদদপুষ্ট কিছু এজেন্সি বরাবরই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তারা আলেম-ওলামাদের গায়ে ‘জঙ্গিবাদ’র তকমা সেঁটে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস অধ্যাপক মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেছেন, কুরআন-সুন্নাহভিত্তিক মাদ্রাসা শিক্ষা মানবতা, শান্তি, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক গঠনের শিক্ষা দেয়। ইসলাম কখনোই সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার শিক্ষা দেয় না।

তিন নারীসহ ৬ জন রিমান্ডে : এদিকে বিস্ফোরণ ও দেশীয় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেফতার ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শাহিন ওরফে ডিবা সুলতানা, মো. আমিনুর ওরফে দর্জি আমিন, মো. শাফিয়ার রহমান ফকির, আছিয়া বেগম (পলাতক আসামি আল আমিনের স্ত্রী), ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন ওরফে আসমা। এর মধ্যে পুরুষ তিন আসামিকে ৭ দিন এবং মূল পলাতক আসামি শেখ আল আমিনের স্ত্রীসহ তিন নারী আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম পুরুষ আসামিদের ১০ দিন আর নারী আসামিদের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। পরে আদালত আদেশ দেন।

রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২৬ ডিসেম্বর সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় শেখ আল আমিন পরিচালিত ওই মাদ্রাসা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

Top