ঢাকা-১১ আসনে নাহিদকে শুভ কামনা জানিয়ে সরে গেলেন শিবিরের সাবেক সভাপতি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ঢাকা-১১ আসনে নাহিদকে শুভ কামনা জানিয়ে সরে গেলেন শিবিরের সাবেক সভাপতি


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১১ (রামপুরা- বাড্ডা-ভাটারা- হাতিরঝিল আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য শুভ কামনা জানালেন এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।জামায়াতের সঙ্গে এনসিপি সমঝোতার কারণে আসনটিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।এনসিপির সঙ্গে আসন সমঝোতা হওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) তিনি নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, প্রচারণা কার্যক্রম ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।আতিকুর রহমান লেখেন, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জন্য শুভ কামনা। আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহির জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ৬ ফেব্রুয়ারিতে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা- ১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা ও জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।তিনি বলেন,সবার আন্তরিক প্রচেষ্টার কারণে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে সব শ্রেণির পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে;যা সর্বশেষ জরিপে উঠে এসেছে।

আমি ঢাকা-১১ সংসদীয় আসনের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনারা এই স্বল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন।মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন,ভালো ও নিরাপদে রাখুন।

তিনি আরও লেখেন, আমার সঙ্গে এই পথ চলা সব সহযাত্রীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ে অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন,রাত জেগে পোস্টার লাগিয়েছেন,ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে হেঁটেছেন।আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম প্রতিদান দান করুন।আমার সহযাত্রী সব বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরও উত্তম জাযা দান করুন। এ সময়ে আমার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
তিনি আরও লেখেন, আমরা সবাই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ অনুগত ও আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করবো ইনশাল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সব প্রচেষ্টা তার সন্তুষ্টি ও দ্বীনের বিজয়ের জন্য কবুল করুন।

Top