সারাদেশের সব বিভাগীয় শহরে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সারাদেশের সব বিভাগীয় শহরে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ


প্রতিবেদক,আলোকিত বার্তা :আজ রোববার সারাদেশের সব বিভাগীয় শহরে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধের ডাক দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন,রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরে এ কর্মসূচি পালিত হবে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন।এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন। সারারাত তারা শাহবাগে অবস্থান করেন।

Top