জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন


প্রতিবেদক,আলোকিত বার্তা :এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিরোধিতা করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেওয়ার পর, ১০০ নেতা জোটকে সমর্থন করে চিঠি দিয়েছেন। শনিবার রাতে তাঁরা এ চিঠি দেন।এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এ চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন,চিঠিতে রাত ১১টা পর্যন্ত ১০০ নেতা স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে,আমরা নিম্নস্বাক্ষরকারীরা কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় আদর্শ,লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে মতামত পেশ করছি।আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এর পরিপ্রেক্ষিতে দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, তাতে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। দলের নির্বাহী কাউন্সিলের সুপারিশে যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতায় দলীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তের প্রতি সুস্পষ্ট সমর্থন ও আস্থা রয়েছে।’

চিঠিতে বলা হয়, ‘আমরা আশা করি আহ্বায়কের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।

চিঠিতে সই করেছের এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ প্রমুখ।

Top