প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত


মোহাম্মাদ মুরাদ হোসেন:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেন চাকরিপ্রত্যাশীরা।শুক্রবার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এদিন দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো।স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

জানা যায়, দুপুরের দিকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেন চাকরিপ্রার্থীরা। এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপরই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Top