৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন


নুর নবী জনী:শরিফ ওসমান হাদির প্রকৃত খুনিদের বিচার, গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরিতে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।গতকাল বৃহস্পতিবার দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সমাবেশের স্থান এখনও নির্ধারণ করা হয়নি।হাদির হত্যার বিচারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে জোট করেছে ইসলামী আন্দোলন। তবে আসন বন্টন নিয়ে দুই দলের টানাপোড়েন চলছে। এর মধ্যে ইসলামী আন্দোলন পৃথক সমাবেশের ঘোষণা দিয়েছে।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাদি হত্যায় জড়িত প্রকৃত খুনিদের বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানানো হবে মহাসমাবেশ থেকে।গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়া হবে।বৈঠকে ইসলামী আন্দোলন আমির দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।হাদির হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন।বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Top