জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটভুক্ত হওয়ার গুঞ্জন চলছে। বিষয়টি সামনে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে কাদের লেখেন,তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে আব্দুল কাদের আসন ভাগাভাগিসহ আরও অনেক বিষয় সামনে এনেছেন। এরপরই মূলত জামায়াতের সঙ্গে এনসিপির জোটে যাওয়া নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে।তবে এনসিপি কিছুদিন আগে এবি পার্টি এবং রাষ্ট্রসংস্কার আন্দোলনকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ ঘটায়। তবে জামায়াতের সঙ্গে জোটে গেলে গণতান্ত্রিক সংস্কার জোটের কী হবে সেসব বিষয়ে বা জামায়াতের সঙ্গে শেষ মুহূর্তে জোটে যাচ্ছে কি-না, সেসব বিষয়ে এখনো বক্তব্য জানায়নি এনসিপি।এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে আলোচনা চলছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আলোচনা তো হতেই পারে।

Top